BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
সম্পত্তি হস্তান্তরের পরেও বাবা-মা'র অধিকারের আইন পাস, বিরোধী দলের ওয়াকআউট
বাংলাদেশে সম্পত্তি হস্তান্তরের পরেও বাবা-মা'র অধিকারের আইন পাস হয়েছে, প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দলের সদস্যরা। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে আটটি ইসলামি দেশ। অন্যদিকে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে তিন শিশুর মৃত্যু, ধ্বংসস্তুপে আরো অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
হামে মৃত্যুর সংখ্যা হাজার ছুঁই ছুঁই, পাঁচ মাস পরেও কেন থামানো যাচ্ছে না?
বাংলাদেশে মহামারি আকারে হাম ছড়িয়ে পড়ার পর পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও শিশুমৃত্যু থামছে না। বরং প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, যা নিয়ে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে অভিভাবকদের মধ্যে।
মৃত্যুর ৩০ বছর পরেও নায়ক সালমান শাহকে ঘিরে আগ্রহ ও কৌতুহল কেন?
বেঁচে থাকা অবস্থায় যারা সালমান শাহকে দেখেছেন, তাদের মধ্যে তো বটেই; এমনকি যাদের জন্ম হয়েছে সালমান শাহ'র মৃত্যুর পর, তাদের মধ্যেও বাংলা সিনেমার প্রয়াত এই নায়ককে ঘিরে আগ্রহ ও কৌতুহল রয়েছে। মৃত্যুর ত্রিশ বছর পরও সালমান শাহকে নিয়ে এখনও যে আলোচনা ও কৌতুহল বাংলাদেশের মানুষের দেখা যাচ্ছে, সেটি 'খুবই বিরল' বলে জানাচ্ছেন চলচ্চিত্র সমালোচকরা।
ক্রিকেট থেকে বলিউড, রিনা রায়ের সাথে প্রেম- পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানের গল্প
দেখতে ছিলেন বেশ কেতাদুরস্ত, ক্রিকেটার থেকে অভিনেতা হয়ে ওঠা পাকিস্তানের মহসিন খানের জন্য ‘বাঁটওয়ারা’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা ছিল বেশ স্মরণীয়। ধর্মেন্দ্র, বিনোদ খান্না ও শাম্মি কাপুরের মতো বলিউডের বড় তারকাদের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রতিনিধিদের সঙ্গে পুতিনের 'রুদ্ধদ্বার' বৈঠক
ট্রাম্পের প্রতিনিধিরা এমন একটি সময়ে রাশিয়া গেছেন, যার ঠিক এক সপ্তাহের কিছু বেশি সময় আগে সিআইএ'র প্রধান জন র্যাটক্লিফ 'বিরল এক সফরে' মস্কো যান। তবে বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো পক্ষই পরিষ্কার করে কিছু জানায়নি। রাশিয়ার সঙ্গে বৈঠক শেষে রোববার কিয়েভে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলটির।
রূপপুর থেকে বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন?
বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে- এমন ঘোষণা দেওয়া হয়েছিল। বাস্তবতা হলো, সেপ্টেম্বরে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা নেই এবং এ বছরেও পাওয়া যাবে কি না সেই অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পত্রিকা: 'হাম ও ডেঙ্গু সংক্রমণ একসঙ্গে বাড়তে থাকায় চাপে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা'
আজ রোববার- ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে ১১ দলীয় জোটের লং মার্চের খবর। এর বাইরে গুরুত্ব পেয়েছে দেশের স্বাস্থ্য পরিস্থিতিতে আবারও হাম ও ডেঙ্গুর প্রকোপ বাড়ার সংবাদ।
জামায়াত-এনসিপি জোটের লংমার্চে এক দফার ইঙ্গিত
গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গ্যাস-বিদ্যুৎ-সার সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই লংমার্চের আয়োজন করেছিল বিরোধী এই জোট। জোটের ঘোষণা অনুযায়ী, শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত এ কর্মসূচির পথে পথে বিভিন্ন জনসভা ও পথসভায় জোটের বিপুল সংখ্যক নেতা, কর্মী ও সমর্থক যোগ দিয়েছেন।
ফেসবুকে 'গালির' ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো মামলায় গ্রেফতার কেন?
গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামে এক তরুণকে আটকের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। ফেসবুক পোস্টের কারণে আটক করে সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো মামলায় কেন তাকে গ্রেফতার দেখানো হলো, এ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
নির্বাচিত খবর
কৈলাস-মানস সরোবর: শত শত বছর ধরে যেখানে তীর্থযাত্রায় যান চার ধর্মের মানুষ
দুর্গম উঁচু পাহাড়ি পথের পাশাপাশি তীব্র ঠান্ডা, চরম আবহাওয়া, অক্সিজেনের স্বল্পতাসহ নানা কারণে কৈলাস-মানস সরোবরে পৌঁছানো অতটা সহজ নয়।
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন?
বন্যাকবলিত এলাকাটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দুইটি হ্রদের জন্য গুরুত্বপূর্ণ। এর একটি হলো তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবর, অন্যটি নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদ। এদিকে তিব্বতে কাদাধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫৫৮ জন।
জমির নামজারিতে নতুন যে পরিবর্তন এলো, আরো যা জেনে রাখতে পারেন
বাংলাদেশে ভূমির নামজারির ক্ষেত্রে কিছু নিয়মগত পরিবর্তন আনা হয়েছে। যেখানে ক্রয় বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির নামজারির ক্ষেত্রে যৌধ নামজারি এবং বণ্টননামা ব্যবহারের ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে। এর ফলে ভূমি সংক্রান্ত বিরোধ কমানো সম্ভব হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
কবির প্রয়াণের পর তার মরদেহ দাফন করার জন্য জন্মস্থান চুরুলিয়ায় নিয়ে আসা যায়নি এবং ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে রাষ্ট্রীয় স্তরেও বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। কবির পরিবারের বেশিরভাগ সদস্য তখন কলকাতায় বা আসানসোলের কাছাকাছি থাকতেন, তাদের ইচ্ছা ছিল চুরুলিয়ার জন্মভিটেয় স্ত্রী প্রমীলা দেবীর কবরের পাশেই কবিকে সমাহিত করা হোক।
মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে?
মক্কা চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি এই প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে, এই মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের বক্তব্যই পাওয়া গেছে।













































