BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ইরানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ালে নিজেদের স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের
ইরান এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণার জবাবে চীন তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের 'দ্বৈত নাগরিকত্ব' প্রশ্নে টিআইবি বলেছে, এরকম নিয়োগ সংবিধানসম্মত নয় এবং এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা না করে পদ গ্রহণও প্রশ্নবিদ্ধ।
বাংলাদেশে বিচারকদের জবাবদিহির প্রক্রিয়া কী?
বাংলাদেশের হাইকোর্ট সম্প্রতি বিচারিক আদালতের দুইজন বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। বিচার ব্যবস্থার যে-কোনো পর্যায়ে একজন বিচারক বা বিচারপতির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে বা অভিযোগ পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হয়, আর এর প্রক্রিয়াই বা কী?
দ্বৈত নাগরিকেরা উপদেষ্টা হতে পারলে মন্ত্রী-প্রতিমন্ত্রী হতে পারেন না কেন?
বাংলাদেশের মন্ত্রিসভায় কিছুদিন আগে সদস্য হওয়া হুমায়ুন কবিরের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে, তিনি বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে বরং তিনি পাল্টা প্রশ্ন করেছেন, কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা? তার এই প্রতিক্রিয়ার পর এ নিয়ে সোমবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনাও দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ট্রাম্পকে কীভাবে বিপদে ফেলতে পারে কানাডা?
কানাডা তার মোট পণ্যের প্রায় ৭০ শতাংশ যুক্তরাষ্ট্রে বিক্রি করে। এমন পরিস্থিতিতে দক্ষিণের প্রতিবেশী এবং বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমেই জটিল হয়ে ওঠা এই বাণিজ্য বিরোধে কানাডার হাতে আসলে কী ধরনের চাপ প্রয়োগের সুযোগ রয়েছে?
ইন্টারমিটেন্ট ফাস্টিং বা অন্তর্বর্তী উপবাসের উপকারিতা কি অতিরঞ্জিত?
সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে উপবাস করা অথবা দিনের নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে খাবার গ্রহণ সীমাবদ্ধ রাখার এই জনপ্রিয় ও বহুমুখী ডায়েটটি সাধারণ ক্যালরি কমানোর পদ্ধতির চেয়ে ওজন কমানোকে সহজ করে তোলে বলে পরিচিতি পেয়েছে। তবে সাম্প্রতিক বিভিন্ন প্রমাণ এই দাবিগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?
গত কয়েক মাস ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী, গত মে থেকে জুলাই পর্যন্ত এই তিন মাসেই গড়ে ৩০০র বেশি খুনের ঘটনায় মামলা হয়েছে। সবমিলিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
পত্রিকা: 'ক্যাম্পগুলো নিয়ন্ত্রণের বাইরে!'
নয় বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দেশে ফেরার কোনো লক্ষণ নেই; রোহিঙ্গা ক্যাম্পগুলো নিয়ন্ত্রণের বাইরে; রাজনৈতিক সহিংসতা এড়াতে পুলিশের বিভিন্ন ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ– পত্রিকায় আরো যেসব খবর গুরুত্ব পেয়েছে আজ।
'দ্বৈত নাগরিকত্ব' প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন, 'কে নিউজ করছে? কার এত জ্বালা?'
ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, এমন এক প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেছেন, এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা? অন্যদিকে খুলনায় মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাই প্রথম গুমের ঘটনা বলে দাবি করেছে দুটি মানবাধিকার সংগঠন, যদিও তা অস্বীকার করেছে কোস্ট গার্ড। অন্যদিকে ফেনীতে নূসরাত জাহান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে দুই জনের মৃত্যুদণ্ড বহাল, চার জনের যাবজ্জীবন আর ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট।
'ওই জামা রংপুরে আমিসহ আরও দুশো লোকের আছে'- বললেন পুলিশ কর্মকর্তা
বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার জনের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের হাতে আটক দুই ব্যক্তিকে নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে, নানা প্রশ্নও তুলছেন কেউ কেউ।
নির্বাচিত খবর
বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় দেশ। ইতোমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং কয়েকদিন পরই জাতীয় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ জন ব্যক্তি ২২ মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন, যাদের মধ্যে পূর্ণাঙ্গ ছাড়াও ছিলেন অস্থায়ী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
আজ যেখানে বঙ্গভবন, কয়েক শতাব্দী আগে সেখানে কোনো রাষ্ট্রীয় স্থা্পনা ছিল না। ছিল একটি দুই জনের সমাধি, যা পরিচিতি পেয়েছিল মাজার হিসেবে। এরপর সময়ের সঙ্গে জায়গাটি কখনো হয়েছে বাগানবাড়ি, কখনো ব্রিটিশ শাসকের বাসভবন, আবার পাকিস্তান আমলে পরিচিত হয়েছে গভর্নর হাউজ নামে।
বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন আর কী পারেন না?
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, এ নিয়ে নানা আলোচনা চলছে। রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব এবং এই পদের ক্ষমতা নিয়েও চলছে বিশ্লেষণ। এমনকি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি পদের ক্ষমতা এবং সেই ধারা পরিবর্তনের ঐতিহাসিক পর্বগুলো নিয়েও আলোচনা চলছে।
আওয়ামী লীগের অগাস্ট ফ্যাক্টর: হত্যা, হামলা, ক্ষমতাচ্যুতি
১৯৭৫ সালের ১৫ই অগাস্ট সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। তার প্রায় তিন দশক পর, ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়; অল্পের জন্য প্রাণে বেঁচে যান দলটির তৎকালীন সভাপতি শেখ হাসিনা। এর প্রায় ২০ বছর পর ২০২৪ সালের পাঁচই অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি।
ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরে যে পাঁচ জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে
২০২৩ সালে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি, প্রায় সাড়ে তিন লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছর মারা গিয়েছিলেন প্রায় দুই হাজার জন।













































