মঙ্গলবার সারাদিন যা যা হলো
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন। মঙ্গলবার বেইজিংয়ে পা রাখার আগে চীনের জনগণের উদ্দেশ্যে ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করা হয়।
- ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
- জুলাই-অগাস্ট মাসের মধ্যে বাংলাদেশে একটি গণমাধ্যম নীতিমালা প্রণয়ন এবং কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
- অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জীর বাড়ির একটি অংশ ভাঙার জন্য নোটিস দিয়েছে কলকাতার পুরসভা।
- দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। হামে মারা যাওয়া শিশুদের প্রত্যেক পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, সেটিও জানতে চেয়েছেন আদালত।
- হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশের সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা কেবিন রাখার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ছড়িয়ে পড়া ইবোলা মহামারি ধারণার চেয়েও দ্রুত গতিতে বিস্তার লাভ করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। দেশটিতে এই প্রাদুর্ভাবে ইতিমধ্যে অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে।
- গাজা উপত্যকার উদ্দেশে রওনা হওয়া ৫০টিরও বেশি নৌকার একটি ত্রাণবাহী বহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
- র্যাব আগের মতো করে থাকছে না, এই বাহিনীর জন্য পৃথক একটি আইন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
- ভারতের স্ট্র্যাটেজিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ‘শিলিগুড়ি করিডোর’ বা ‘চিকেনস নেক’ নামে পরিচিত সরু ভূখণ্ডের অনেকটা জমি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করেছে রাজ্য সরকার।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।













