বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগের পর ডাউনিং স্ট্রিট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
- যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ওয়েস স্ট্রিটিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিউয়ানকে আগামী ২৪শে সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোটর শোভাযাত্রাটি যখন শহর অতিক্রম করছিল, তখন তাকে এক পলক দেখার জন্য সাধারণ মানুষকে অধীর আগ্রহে অপেক্ষা করতে এবং হুড়োহুড়ি করতে দেখা গেছে।
- ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এর মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা।
- ভোটের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত অশান্তির অভিযোগ উঠেছে, তা নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেই হাজির হয়েছিলেন।
- ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে ভারত সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
- সামনের বছর, অর্থাৎ ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সাতই জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া ওই বছরের ছয়ই জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

















