ফটো গ্যালারি: ঈদ উল ফিতর বিশ্বের নানা দেশে কীভাবে উদযাপিত হচ্ছে

Published

বিশ্বের নানা দেশে কোটি কোটি মুসলিম শুক্র ও শনিবার তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করেন। এই ফটো গ্যালারিতে রয়েছে বিভিন্ন দেশে ঈদ উদযাপনের কিছু ছবি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নাদ আল হাম্মার ঈদ মুসাল্লা
ছবির ক্যাপশান, পুরো রমজান মাস ধরে রোজার পর উদযাপিত হয় ঈদ উল ফিতর । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নাদ আল হাম্মার ঈদ মুসাল্লায় আগত কয়েকজন সূর্যোদয়ের ছবি তুলছেন।
আফগানিস্তানের কাবুলে ঈদের নামাজে আগতরা একে অপরের সাথে কোলাকুলি করছেন।
ছবির ক্যাপশান, আফগানিস্তানের কাবুলে ঈদের নামাজের পর লোকেরা একে অপরের সাথে কোলাকুলি করছেন।
কাবুলে একটি মসজিদের বাইরে ঈদের জামাত
ছবির ক্যাপশান, কাবুলে একটি মসজিদের বাইরে ঈদের জামাত
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে ঈদের দিন সেলফি তুলছেন একজন ফিলিস্তিনি মহিলা।
ছবির ক্যাপশান, ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে ঈদের দিন সেলফি তুলছেন একজন ফিলিস্তিনি মহিলা।
সার্বিয়ার বেলগ্রেডের কেন্দ্রস্থলে বাইরাক্লি মসজিদে ঈদ উল ফিতরের নামাজ
ছবির ক্যাপশান, সার্বিয়ার বেলগ্রেডের কেন্দ্রস্থলে বাইরাক্লি মসজিদে ঈদ উল ফিতরের নামাজ
নাইরোবি কেনিয়া: ঈদ উল ফিতরের নামাজের আগে মুসলিম মহিলারা তাদের হাতে হেনা-র অলংকরণ দেখাচ্ছেন।
ছবির ক্যাপশান, নাইরোবি কেনিয়া: ঈদ উল ফিতরের নামাজের আগে মুসলিম মহিলারা তাদের হাতে হেনা-র অলংকরণ দেখাচ্ছেন।
কেনিয়ার নাইরোবিতে মসজিদ সালাম-এর মাঠে ঈদের নামাজে আগত একজন মহিলা।
ছবির ক্যাপশান, কেনিয়ার নাইরোবিতে মসজিদ সালাম-এর মাঠে ঈদের নামাজে আগত একজন মহিলা।
মিশরের কায়রোতে এল-সেদ্দিক মসজিদের বাইরে নামাজের পর বেলুন ওড়াচ্ছেন আগত লোকেরা
ছবির ক্যাপশান, মিশরের কায়রোতে এল-সেদ্দিক মসজিদের বাইরে নামাজের পর বেলুন ওড়াচ্ছেন আগত লোকেরা
অস্ট্রেলিয়ার সিডনি শহরে লাকেম্বা মসজিদে ঈদের জামাত।
ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ার সিডনি শহরে লাকেম্বা মসজিদে ঈদের জামাত।
কাতারে বিশ্বকাপ ফুটবলের জন্য তৈরি এডুকেশন সিটি স্টেডিয়ামে ঈদ উল ফিতরের জামাত।
ছবির ক্যাপশান, কাতারে বিশ্বকাপ ফুটবলের জন্য তৈরি এডুকেশন সিটি স্টেডিয়ামে ঈদ উল ফিতরের জামাত।
সুদানে এখন সামরিক বাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে, কিন্তু তার মধ্যেই খার্তুমের আল-হারা আল-রাবা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ছবির ক্যাপশান, সুদানে এখন সামরিক বাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে, কিন্তু তার মধ্যেই খার্তুমের আল-হারা আল-রাবা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সাউথ সুদানের জুবা শহরে একটি মসজিদে ঈদের নামাজে আগত কয়েকজন।
ছবির ক্যাপশান, সাউথ সুদানের জুবা শহরে একটি মসজিদে ঈদের নামাজে আগত কয়েকজন।
আলবেনিয়ার রাজধানী টিরানায় স্কানডারবার্গ স্কোয়ারে ঈদের জামাতে যোগ দেন হাজার হাজার মুসলিম।
ছবির ক্যাপশান, আলবেনিয়ার রাজধানী টিরানায় স্কানডারবার্গ স্কোয়ারে ঈদের জামাতে যোগ দেন হাজার হাজার মুসলিম।
তুরস্কের ইস্তুাম্বুলে হাইয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের সামনে ঈদের দিনে একটি পরিবার।
ছবির ক্যাপশান, তুরস্কের ইস্তুাম্বুলে হাইয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের সামনে ঈদের দিনে একটি পরিবার।
কিরগিজস্তানের বিশকেকে ঈদ উল ফিতরের জামাত।
ছবির ক্যাপশান, কিরগিজস্তানের বিশকেকে ঈদ উল ফিতরের জামাত।
দক্ষিণ গাজার খান ইউনিসে ঈদ উল ফিতরের জামাতে আগত ফিলিস্তিনিরা
ছবির ক্যাপশান, দক্ষিণ গাজার খান ইউনিসে ঈদ উল ফিতরের জামাতে আগত ফিলিস্তিনিরা

সব ছবির কপিরাইট সংরক্ষিত