কাশ্মীরের কাবাবওয়ালা জিতল সেরা খাবারের ছবির পুরস্কার, তালিকার শীর্ষে বাংলাদেশের একাধিক ছবি

Street food vendor surrounded by smoke as they prepare food
Published

ধোঁয়ায় ঢাকা চুলায় কাবাব বানাচ্ছেন কাশ্মীরের একজন খাবার বিক্রেতা। এমন একটি ছবি গুরুত্বপূর্ণ আর্ন্তজাতিক একটি ফুড ফটোগ্রাফি বা খাদ্য বিষয়ক আলোকচিত্র প্রতিযোাগিতার সেরা পুরস্কার জিতেছে।

ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগরে তোলা কেবাবিয়ানা নামের একটি ছবির জন্য দেবদত্ত চক্রবর্তীকে পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২২ -এর বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে।

একটি ব্যস্ত রাস্তায় ওয়াজওয়ান কাবাব ও অন্যান্য খাবার তৈরি করতে কাঠ-কয়লার চুলা জ্বালিয়েছিলেন বিক্রেতা। আর তেমন একটি মুহূর্তকে ফ্রেমবন্দী করলেন এই ভারতীয় ফটোগ্রাফার।

ছবিটি সম্পর্কে পুরস্কারের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ক্যারোলাইন কেনিয়ন বলেছেন, "আজকের দুনিয়ায়, যত্ন আর ভালবাসার প্রয়োজন আমরা অনুভব করি আগের চেয়ে বেশি।"

"এখানে আমাদের আশ্বস্ত করার জন্য অনেক কিছু রয়েছে, যেমন খাবারের ভাগ দেওয়ার জন্য যখন তিনি সেটি প্রস্তুত করছেন, তখন তার চারপাশের উদ্গারিত ধোঁয়া, আর সোনালী আলোর বিচ্ছুরণকে আলিঙ্গন করার এক অভিব্যক্তি তার মুখে।"

"কাঠিতে গাঁথা ঝলসানো মাংসের ঝলক উড়ছে, আমরা যেন তার গন্ধ অনুভব করতে পারছি। আমরা এর উষ্ণতা ও সুস্বাদু সুবাস কল্পনা করতে পারছি।"

তার ভাষায়: "এই ছবিটি নরম, কিন্তু শক্তিশালী। ছবিটি আমাদের আত্মাকে পুষ্ট করে।"

সারা বিশ্বের ৬০টিরও বেশি দেশ থেকে হাজার হাজার ছবি জমা দেওয়া হয়েছিল। এগুলোর মধ্য থেকে পুরস্কার বিজয়ীদের নাম একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনে ঘোষণা করা হয়।

এখানে এমন পুরস্কারপ্রাপ্ত কিছু ছবি দেওয়া হলো। সাথে সংশ্লিষ্ট ফটোগ্রাফারদের নিজস্ব ছবির বর্ণনা।

Short presentational grey line

খাদ্যের রাজনীতি: স্বপ্ন যেখানে উড়ে যায়, কে এম আসাদ, বাংলাদেশ

পানি সংগ্রহ করতে গিয়ে উপরের দিকে তাকিয়ে আছে একটি শিশু
ছবির ক্যাপশান, "২০২১ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকার চাদ উদ্যান বস্তিতে একটি ছোট মেয়ে শিশু তার বড় বোনের সাথে পানি সংগ্রহ করছে। শহুরে বস্তি এলাকায় লোকেরা দিনে মাত্র দুবার - সকাল ও সন্ধ্যায় বিশুদ্ধ পানি সংগ্রহের সুযোগ পান।"
1px transparent line

তরুণ (১০ বা তার কম বয়সী): মাছ প্রক্রিয়াকরণ, রূপকথা রায় বাড়ৈ, বাংলাদেশ

মাছ কাটাকাটি করছেন দুইজন মহিলা ও একটি শিশু
ছবির ক্যাপশান, "স্থানীয়ভাবে মাছগুলো সংগ্রহের পর সেগুলো কাঁটছেন গ্রামের নারীরা।"
1px transparent line

উদযাপনের জন্য খাবার শ্যাম্পেন টাইটিংগার: ঐতিহ্যগত দক্ষতা, চেন ইং, চীন

লাল রঙের ডাম্পলিং তৈরি করছে একটি পরিবার
ছবির ক্যাপশান, "ফুজিয়ান প্রদেশের শিয়াংইউ কাউন্টির পুতিয়ান সিটির কিয়ানলিয়ান গ্রামের একটি ছোট খামারবাড়িতে তোলা হয়েছে ছবিটি। একটি পরিবার চাল ও মুগের ডাল দিয়ে ডাম্পলিং তৈরি করতে চারপাশে জড়ো হয়েছে। তারা একটি কাঠের সিলমোহর ব্যবহার করে লাল ময়দার মধ্যে 'সৌভাগ্য' বা 'সুখ' শব্দগুলির ছাপ বসায় এবং একটি বড় বাষ্পোপাতে ডাম্পলিংগুলিকে ভাপ দেয়। এই ঐতিহ্যের অর্থ হল নববর্ষকে পুনর্মিলনের মাধ্যমে স্বাগত জানানো হবে এবং আগামী বছরটি হবে সমৃদ্ধশালী।"
1px transparent line

টেবিলে খাবার: পুটিং অন দ্য রিটজ, জন কেরি, যুক্তরাজ্য

একটি সেট টেবিলের পাশে একটি ছোট কুকারে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির দ্বারা ব্যবহৃত একটি প্যান থেকে আগুনের শিখা লাফিয়ে উঠছে, যখন শেফের সাজে একজন দ্বিতীয় ব্যক্তি ধাতব কনট্রাপশন ব্যবহার করছেন
ছবির ক্যাপশান, "দ্য রিটজ রেস্টুরেন্টের অভিজ্ঞতার একটি বড় অংশ দ্য আর্টস দে লা টেবিল টেবিলসাইড থিয়েটার।" একটি সাজানো টেবিলের পাশে একটি ছোট কুকারে সামনে একজন ব্যক্তির ব্যবহৃত একটি প্যান থেকে আগুনের শিখা লাফিয়ে উঠছে, পাশে সাদা শেফের পোশাক পরা দ্বিতীয় একজন ব্যক্তি বিশেষ ধাতব পাত্রে তৈরি করছেন খাবার
1px transparent line

উদ্ভাবনের জন্য ফুজিফিল্ম পুরস্কার: সেন্ট্রাল পার্ক, ইউলি ভাসিলেভ, বুলগেরিয়া

উপর থেকে দেখা ব্রকলির ছবি যার চারপাশে ধাতব গ্রাটার ও ক্ষুদ্রাকৃতি গাড়ি, এটি বায়ু থেকে শহর দেখার সুযোগ করে দেয়
ছবির ক্যাপশান, "ছবিটি আমার চলমান প্রকল্পের অংশ, যার নাম ফুডোপিয়া - একটি ক্ষুদ্র বিশ্ব যা খাদ্য সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে।"
1px transparent line

মহিলা ফটোগ্রাফারদের জন্য ক্লেয়ার আহো অ্যাওয়ার্ড: টেবিলে, মার্গারিট ওয়েলফসে, দক্ষিণ আফ্রিকা

ফুলের তোড়ার পাশের একটি টেবিলে একটি মেয়ে ফলের খোসা ছাড়াচ্ছে
ছবির ক্যাপশান, "ফ্রেঞ্চ পোস্ট-ইম্প্রেশনিস্ট শিল্পী হেনরি ম্যাটিসের অনুপ্রেরণার সাথে মিশ্রিত আফ্রিকান ঐতিহ্য উদযাপন। আমার ফটোগ্রাফিতে চিত্রকরের মতো নান্দনিকতা, সাহসী রঙ, ফর্ম এবং টেক্সচার ব্যবহার করে একটি ত্রিমাত্রিক অনুভূতি তৈরি করেছি। এই উপাদানগুলি আমাদের স্থানীয় বৈচিত্র্যময় দক্ষিণ আফ্রিকান সংস্কৃতির অংশ। টেবিলে আমাদের স্বাধীনতার ফলের উদযাপন।"
1px transparent line

ফোনে তোলা: ড্রাইং স্কটফিশ, কাশিয়া চিসেইলস্কা-ফাবের, যুক্তরাজ্য

লাল দালানের সামনে মাছ শুকানোর জন্য বাইরে ঝুলিয়ে রাখা হয়েছে, দূরে তুষারে ঢাকা ল্যান্ডস্কেপ
ছবির ক্যাপশান, "নরওয়ের লোফোটেন দ্বীপপুঞ্জে মাছ শুকানোর র‍্যাকগুলি এখন ল্যান্ডস্কেপের অংশ হয়ে উঠেছে৷ কড মাছগুলোকে লবণ বা ধোঁয়ার প্রয়োজন ছাড়াই বড় র‍্যাকে ঝুলিয়ে শুকিয়ে সংরক্ষণ করা হয়। যেহেতু সেখানে তাপমাত্রা হিমাঙ্কের ঠিক নিচে, তাই বাইরের এই আবহাওয়া স্টকফিশ বা মজুত মাছ উৎপাদনের জন্য উপযুক্ত৷"
1px transparent line

ফুড স্টাইলিস্ট অ্যাওয়ার্ড: সামার ভেজ টার্ট, ক্যারোলিন স্ট্রথ, জার্মানি

রঙিন সবজির টার্ট
ছবির ক্যাপশান, "এই দর্শনীয় সব্জির তৈরি টার্ট ধরনের খাবারটির সাথে গ্রীষ্ম মৌসুম উদযাপন করা হয়। এই খাবারের উপরের অংশে রয়েছে মহিষের দুধের তৈরি পনির মোজারেলা, ফেটা নামে আরেক ধরনের পনির, হেয়ারলুম জাতের টমেটো, মটর শুঁটি, পেঁয়াজকলি এবং ভুট্টা
1px transparent line

ইরাজুরিজ ওয়াইন ফটোগ্রাফার অফ দ্য ইয়ার - সামগ্রিকভাবে বিজয়ী: কর্টন হিল টিলায় কাটা গাছের ডালপালা সংগ্রহ করা, জন ওয়াইএন্ড, যুক্তরাজ্য

আঙ্গুর বাগানে আগাছা ছাঁটাই করছে এক ব্যক্তি
ছবির ক্যাপশান, "বারগান্ডি এলাকার কর্টন হিলের আঙ্গুর বাগানে শীতকালীন ডালপালা ছাঁটাই চলছে।"
1px transparent line

ওয়ান ভিশন ইমেজিং ক্রিম অফ দ্য ক্রপ: ক্যারট ফিল্ড ফরএভার (মাঠে সবসময়ই গাজর), পাওলো গ্রিনজা এবং সিলভিয়া ভাউলা, ইতালি

মাটির মধ্যে উল্লম্বভাবে কাটা গাজর, সেগুলোর পাতা ধরছেন একজন
ছবির ক্যাপশান, "এই ছবিটি একটি ফটোগ্রাফিক সিরিজের অংশ যা 'হাত দিয়ে তৈরি' ছবির ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্লাস্টিকওম্ব্যাট - ফটোগ্রাফি আর্ট অ্যান্ড কনসেপ্ট- অর্থৎি শিল্প সৃষ্টির ভাবনা থেকে ছবিটি তৈরি করা হয়েছে ইটালির তুরিনের এক রেস্তোরাঁ এটিকো বিস্ট্রোট-এর জন্য।"
1px transparent line

পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার (দক্ষিণ পূর্ব এশিয়া): অ্যাঞ্চোভি ক্যাচিং (অ্যাঞ্চোভি নামে এক ক্ষুদ্র প্রজাতির মাছ ধরা), থিয়েন নুগুয়েন এনগক, ভিয়েতনাম

জলের নিচে সবুজ জালসহ একটি নৌকা থেকে ধোঁয়া উঠার একটি ছবি
ছবির ক্যাপশান, "মাছ ধরার নৌকার ইঞ্জিন থেকে বেরন ধোঁয়াকে আলোকিত করেছে নতুন দিন শুরুর নরম আলো। স্থানীয় জেলেরা যখন তাদের জাল টেনে গুটিয়ে নেয়, তখন জেলে নৌকার চারপাশে জলের নিচে সবুজ জাল ভোরের আলোয় আলোকিত হয়ে এভাবে নক্সা তুলে ছড়িয়ে পড়েছে৷ উপযুক্ত মৌসুমে ছোট মাছ অ্যাঞ্চোভি ধরার জন্য ফু ইয়েন প্রদেশের উপকূলরেখা বরাবর অনেক স্থানীয় মাছ ধরা পরিবার সাগরের ঢেউএর গতিপ্রকৃতি নজরে রাখেন। জনপ্রিয় ভিয়েতনামী খাবারে ব্যবহৃত ঐতিহ্যবাহী মাছের সস তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ব্যবহৃত একটি উপাদান হল লবণাক্ত অ্যাঞ্চোভি মাছ।"

সকল ছবি পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২২-এর সৌজন্যে। প্রতিযোগিতায় বিজয়ীদের ছবির একটি প্রদর্শনী এবছরের ২০শে নভেম্বর - ১২ই ডিসেম্বর ব্রিস্টলের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটিতে অনুষ্ঠিত হবে৷