কী আছে পৃথিবীর দীর্ঘতম লবণ গুহায়!

Published

ইসরায়েলি গবেষকরা বলেছেন যে তারা বিশ্বের দীর্ঘতম লবণের গুহা আবিষ্কার করেছেন। যার নাম মালহাম কেইভ। যার অবস্থান ডেড সী'র কাছে কাছে। বাইবেল অনুযায়ী সেখানে লুতের স্ত্রীর লবণের অবয়বও রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, যখন বৃষ্টির পানি পড়ে লবণ শোষণ করে এবং গুহার ভেতর দিয়ে ডেড সীতে বেরিয়ে যাওয়ার সময় লবণের এসব স্তম্ভ তৈরি করে।

লবণের গুহা।
ছবির ক্যাপশান, মালহাম গহ্বরের অভ্যন্তরে ১০ কিলোমিটার পথ এবং চেম্বার জুড়ে এই লবণের গুহা।
লবণের গুহা।
ছবির ক্যাপশান, দিনে দিনে মালহাম গুহায় এই লবণের বিস্তৃতি আরও বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
লবণের গুহা।
ছবির ক্যাপশান, দুই বছর আগে ইসরায়েলের গুহা এক্সপ্লোরার্স ক্লাবের ইয়োভ নেগেভ জরিপ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে এবং গবেষকদের ও ক্যাভিং বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করেছে।
লবণের গুহা।
ছবির ক্যাপশান, গত ১৩ বছর ধরে বিশ্বের বৃহত্তম লবণের গুহা মালহাম কেইভ।। ২০০৬ সালের আগ পর্যন্ত ইরানের কেশের দ্বীপের থ্রি ন্যুডস গুহাটি (৭ কিমি) ছিল দীর্ঘতম।