ছবিতে নাইন-ইলেভেনের হামলা

Published

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল, সেদিন উগ্র ইসলামপন্থী সন্ত্রাসীরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে এবং এর দুটি আঘাত করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে, একটি আঘাত করে ওয়াশিংটনের পেন্টাগনে, এবং আরেকটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। প্রায় ৩ হাজার লোক নিহত হয়। আজ সেই সন্ত্রাসী হামলার ১৭ বছর পূর্তি। সেদিনের হামলা পরবর্তী পরিস্থিতির কিছু ছবি তুলে ধরা হলো।

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল
ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা
ছবির ক্যাপশান, সেদিন উগ্র ইসলামপন্থী সন্ত্রাসীরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে এবং এর দুটি আঘাত করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে, একটি আঘাত করে ওয়াশিংটনের পেন্টাগনে, এবং আরেকটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।
হামলার পর জ্বলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার
ছবির ক্যাপশান, নাইন-ইলেভেনের হামলা-জ্বলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার
টাওয়ার ধ্বংসের পর আতঙ্কিত মানুষ।
ছবির ক্যাপশান, টাওয়ার ধ্বংসের পর আতঙ্কিত মানুষ।
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা
ছবির ক্যাপশান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটো টাওয়ার ধ্বংস হবার পর তার আশেপাশে মানুষের হাঁটাচলা।
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা
ছবির ক্যাপশান, নাইন-ইলেভেনের হামলা হবার পর আশেপাশের অনেক এলাকায় এমন ধোঁয়া ছড়িয়ে পড়ে।
ঘটনার পর উদ্ধার কাজ করতে উদ্ধারকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
ছবির ক্যাপশান, ঘটনার পর উদ্ধার কাজ করতে উদ্ধারকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান আঘাত করার পর নর্থ টাওয়ারের জানালা থেকে অনেককে লাফিয়ে পড়তে দেখা যায়।
ছবির ক্যাপশান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান আঘাত করার পর নর্থ টাওয়ারের জানালা থেকে অনেককে লাফিয়ে পড়তে দেখা যায়।
নাইন-ইলেভেনের হামলা পুরো বিশ্বে আলোড়ন তুলেছিল
ছবির ক্যাপশান, নাইন-ইলেভেনের হামলা পুরো বিশ্বে আলোড়ন তুলেছিল
হামলার পর টাওয়ারটি ধসে পড়তে দেখে পথচারীরা দৌড়ে এলাকা ছেড়ে যেতে থাকেন।
ছবির ক্যাপশান, হামলার পর টাওয়ারটি ধসে পড়তে দেখে পথচারীরা দৌড়ে এলাকা ছেড়ে যেতে থাকেন।
ধ্বংসস্তুপে উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা
ছবির ক্যাপশান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসস্তুপে উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা, টুইন টাওয়ারে হামলায় সব মিলিয়ে প্রায় ৩ হাজার লোক নিহত হয়।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রথম টাওয়ারটি ধ্বংসের পরের চিত্র।
ছবির ক্যাপশান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রথম টাওয়ারটি ধ্বংসের পরের চিত্র।
যে ধোঁয়া ও ধুলোবালু ছড়িয়ে পড়ে তাতে আশেপাশের মানুষের শরীরও ঢাকা পড়ে যায়
ছবির ক্যাপশান, যে ধোঁয়া ও ধুলোবালু ছড়িয়ে পড়ে তাতে আশেপাশের মানুষের শরীরও ঢাকা পড়ে যায়
অগ্নিনর্বাপনী যন্ত্র নিয়ে ধ্বংসস্তুপের দিকে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি
ছবির ক্যাপশান, অগ্নিনর্বাপনী যন্ত্র নিয়ে ধ্বংসস্তুপের দিকে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি, তিনি সেখানে গিয়ে চিৎকার করতে থাকেন কেউ বেঁচে আছেন কিনা, কারও সাহায্য লাগবে কিনা।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসস্তুপ ঘুরে দেখছেন উদ্ধারকর্মীরা।
ছবির ক্যাপশান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসস্তুপ ঘুরে দেখছেন উদ্ধারকর্মীরা।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে কয়েক ব্লক দূরে সেন্ট পলস চ্যাপেল ধরে হেঁটে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।
ছবির ক্যাপশান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে কয়েক ব্লক দূরে সেন্ট পলস চ্যাপেল ধরে হেঁটে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। দুটো টাওয়ার ধসে পড়ার পর নিউইয়র্ক সিটির অনেক রাস্তা ধুলোবালি, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে অনেক এলাকায়।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টাওয়ার দুটির শূন্য স্থানে আলোর স্মারক স্তম্ভ
ছবির ক্যাপশান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টাওয়ার দুটির শূন্য স্থানে আলোর স্মারক স্তম্ভ
নিউইয়র্কে ৯/১১র মেমোরিয়াল
ছবির ক্যাপশান, নিউইয়র্কে ৯/১১র মেমোরিয়াল