ছবিতে থাইল্যান্ডের গুহায় উদ্ধার অভিযান

Published

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে গুহায় প্রায় দু সপ্তাহ ধরে আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে রবিবার থেকে। রবিবার চারজনকে উদ্ধার করে তারা। গত ২৩শে জুন কিশোর ফুটবলার ও তাদের কোচ গুহার ভেতরে যাওয়ার পর আর বের হতে পারেননি।

গুহায় আটকে পড়া কিশোররা অভিযানের আগে
ছবির ক্যাপশান, গুহায় আটকে পড়া কিশোররা তাদের কোচের সঙ্গে, অভিযানের আগের ছবি।
উদ্ধার করা চার কিশোরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
ছবির ক্যাপশান, উদ্ধার করা চার কিশোরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
উদ্ধারকারী দল রবিবার স্থানীয় সময় সকাল দশটায় গুহায় প্রবেশ করে।
ছবির ক্যাপশান, উদ্ধারকারী দল রবিবার স্থানীয় সময় সকাল দশটায় গুহায় প্রবেশ করে।
কিশোরদের বের করে আনার পরপরই তাদের দেখেন চিকিৎসক দল।
ছবির ক্যাপশান, কিশোরদের বের করে আনার পরপরই তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন চিকিৎসক দল।
উদ্ধার অভিযান সফল করার জন্য প্রয়োজনীয় 'এয়ার ট্যাঙ্ক' নিয়ে প্রস্তুত কর্মীরা।
ছবির ক্যাপশান, উদ্ধার অভিযান সফল করার জন্য প্রয়োজনীয় 'এয়ার ট্যাঙ্ক' নিয়ে প্রস্তুত কর্মীরা।
থাই মেডিকেলের কর্মকর্তারা নিজেদের ক্যাম্প স্থাপন করেছেন।
ছবির ক্যাপশান, থাই মেডিকেলের কর্মকর্তারা নিজেদের ক্যাম্প স্থাপন করেছেন।
উদ্ধার অভিযানের আগে উদ্ধারকারী দলের সবাইকে রেখে বাকীদের সরিয়ে নেয়া হয়েছে।
ছবির ক্যাপশান, উদ্ধার অভিযানের আগে উদ্ধারকারী দলের সবাইকে রেখে বাকীদের সরিয়ে নেয়া হয়।
আটকে পড়া কিশোরদের যেদিক দিয়ে বের করা হচ্ছে সেখানে অ্যাম্বুলেন্স
ছবির ক্যাপশান, আটকে পড়া কিশোরদের যেদিক দিয়ে বের করা হচ্ছে সেখানে অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাই আছে।
গুহা থেকে পানি পাম্প করে বাইরে ফেলা হচ্ছে
ছবির ক্যাপশান, গুহা থেকে পানি পাম্প করে বাইরে ফেলা হচ্ছে।
কিশোরদের সহপাঠিরা প্রার্থনা করছে যেন সবাই সুস্থভাবে ফিরে আসে। চারজনকে উদ্ধারের খবর শুনে তারা আনন্দ প্রকাশ করছে।
ছবির ক্যাপশান, কিশোরদের সহপাঠিরা প্রার্থনা করছে যেন সবাই সুস্থভাবে ফিরে আসে। চারজনকে উদ্ধারের খবর শুনে তারা আনন্দ প্রকাশ করছে।
ন্যাশনাল পুলিশ ও সেনাবাহিনী এই উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে।
ছবির ক্যাপশান, ন্যাশনাল পুলিশ ও সেনাবাহিনী এই উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে।
গুহার ভেতর থেকে কিশোরদের গ্রুপে গ্রুপে উদ্ধার করা হচ্ছে।
ছবির ক্যাপশান, গুহার ভেতর থেকে কিশোরদের গ্রুপে গ্রুপে উদ্ধার করা হচ্ছে। দক্ষ ডুবুরিরা আটকে পড়া কিশোরদের ডুবে যাওয়া সুড়ঙ্গের পানির ভেতর দিয়ে গুহার প্রবেশ মুখে নিয়ে আসার জন্য পথ দেখাচ্ছেন ও গাইড করছেন।
কজন কিশোর সাঁতার জানেনা, তাদের প্রশিক্ষণ দিয়েছেন ডুবুরিরা।
ছবির ক্যাপশান, কজন কিশোর সাঁতার জানেনা, উদ্ধারকাজ শুরুর আগে তাদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়েছেন ডুবুরিরা।
ধারণা করা হচ্ছে যে গুহায় এখন যে পানির লেভেল রয়েছে তা কিশোরদের উদ্ধার করে নিয়ে আসার জন্য উপযোগী।
ছবির ক্যাপশান, ধারণা করা হচ্ছে যে গুহায় এখন যে পানির লেভেল রয়েছে তা কিশোরদের উদ্ধার করে নিয়ে আসার জন্য উপযোগী।
আটকে পড়া কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে।
ছবির ক্যাপশান, গুহার ভেতরে কিশোরদের দেখা যাচ্ছে। গত ২৩শে জুন থেকে গুহায় আটকে পড়া এই কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে।
কিশোরদের গুহা থেকে বের করে যেন হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেজন্য দুটি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে।
ছবির ক্যাপশান, কিশোরদের গুহা থেকে বের করে যেন হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেজন্য দুটি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে।
থাইল্যান্ড
ছবির ক্যাপশান, অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল।
উদ্ধার অভিযানের আগে পুরো এলাকা সিলগালা করে দেয়া হয়।
ছবির ক্যাপশান, উদ্ধার অভিযানের আগে পুরো এলাকা সিলগালা করে দেয়া হয়।
উদ্ধারকাজে বেশ ঝুঁকি আছে বলে মনে করা হচ্ছে।
ছবির ক্যাপশান, উদ্ধারকাজে বেশ ঝুঁকি আছে বলে মনে করা হচ্ছে।
রবিবার রাতে রাস্তায় দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ ও ভলান্টিয়াররা, কিশোরদের নিরাপদ উদ্ধারের প্রত্যাশায় আছেন তারা।
ছবির ক্যাপশান, রবিবার রাতে রাস্তায় দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ ও ভলান্টিয়াররা, কিশোরদের নিরাপদ উদ্ধারের প্রত্যাশায় আছেন তারা।
এয়ার ট্যাঙ্কগুলো প্রতিস্থাপন করার জন্য রবিবার রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে শুরু হয়।
ছবির ক্যাপশান, এয়ার ট্যাঙ্কগুলো প্রতিস্থাপন করার জন্য রবিবার রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
উদ্ধার অভিযান চলার সময় ওই এলাকায় খাবার সরবরাহ করতে কাজ করছে অনেক স্বেচ্ছাসেবক দল।
ছবির ক্যাপশান, উদ্ধার অভিযান চলার সময় ওই এলাকায় খাবার সরবরাহ করতে কাজ করছে অনেক স্বেচ্ছাসেবক দল।