৪২ হাজার ফুট উঁচুতে যে শিশুর জন্ম

বিবিসি, আন্তর্জাতিক
ছবির ক্যাপশান, ৪২ হাজার ফুট উঁচুতে জন্ম হয় শিশু কাদিজুর। এ কাজে সহায়তা করেন কেবিন ক্রু ও যাত্রীরা।
Published

গিনির রাজধানী কোনাক্রি থেকে তুরস্কের ইস্তান্বুলের দিকে ছাড়ার কিছু সময় পরে টার্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটিতে এই কন্যা শিশুটির জন্ম দেন একজন নারী।

টার্কিশ এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, নাফি দায়াবি নামে একজন গর্ভবতী নারী (গর্ভধারণের ২৮ সপ্তাহ চলছিল) বিমানে ওঠার পর তার প্রসববেদনা শুরু হয়।

বিবিসি, আন্তর্জাতিক
ছবির ক্যাপশান, শিশুটি এবং তার মা সুস্থ আছেন।

এরপর তাকে প্রসবকাজে সহায়তা করেন কেবিন ক্রু এবং কয়েকজন যাত্রী। জন্ম হয় শিশু 'কাদিজু'র।

বোয়িং ৭৩৭ বুর্কিনা ফাসোতে অবতরণের পরে মা ও নবজাতক দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা দুজনেই কিছুটা ক্লান্ত হলেও সুস্থ রয়েছে।