আজ বৃহস্পতিবার যা যা হলো:
- বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে বিএনপি সরকার।
- প্রস্তাবিত বাজেটকে 'গণবিরোধী' আখ্যা দিয়ে বিরোধীদল জামায়াতে ইসলামী ঢাকায় বিক্ষোভ করেছে।
- এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল তাদের প্রতিক্রিয়ায় এই বাজেটের সমালোচনা করেছে।
- শুক্রবার অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে বাজেট নিয়ে সমালোচনার জবাব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
- শিক্ষাকে সবার অধিকার হিসেবে নিশ্চিত করতে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি, মেধাভিত্তিক বৃত্তি কর্মসূচি আরও শক্তিশালী করা হবে এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
- ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
- দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জীর দীর্ঘ বৈঠকের পর জল্পনা তৈরি হয়েছিল, তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন মিজ. ব্যানার্জী।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানে ব্যাপক হামলা করবে এবং ভবিষ্যতে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপসহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিয়ন্ত্রণ নিবে।
- আদালতের নির্দেশের পরে বৃহস্পতিবার সিআইডি'র তদন্তকারীদের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।