আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, যুদ্ধ বন্ধে ১৪ দফার শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পালটা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল। দিনের উল্লেখযোগ্য খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. দক্ষিণ লেবাননে নতুন করে অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ রোববার একটি 'জরুরি সতর্কতা' জারি করেছে। যেখানে দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের তাদের বাড়িঘর 'ছেড়ে' যাওয়ার আহ্বান জানিয়েছে।

    লেবাননের হেজবুল্লাহ ‘যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।

    আইডিএফ সতর্ক করে বলেছে যে, হেজবুল্লাহ বাহিনী বা তাদের স্থাপনার কাছাকাছি থাকা যে কেউ ঝুঁকির মধ্যে পড়তে পারে। যে কারণে তাদেরকে বাড়িঘর ছাড়তে বলা হয়েছে।

    ইসরায়েল দক্ষিণ লেবানন জুড়ে তার হামলা অব্যাহত রেখেছে।

    ইসরায়েলি বাহিনী বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের একটি ছোট ভূখণ্ড দখল করে রেখেছে এবং হেজবুল্লাহর অবকাঠামো হিসেবে ব্যবহৃত বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে।

    জবাবে, হেজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্ত করেছে।

  2. চব্বিশ ঘণ্টায় হাম এবং উপসর্গ নিয়ে অন্তত ১০ জনের মৃত্যু

    মারা যাওয়া সবাই শিশু বলে জানা গেছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ১০ জনের মধ্যে একজনের নিশ্চিত হামে মৃত্যু হয়েছে। আর বাকি নয়জন মারা গেছে হামজনিত উপসর্গ নিয়ে।

    গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ৯৫ জন, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,১৬৬ জন।

    গত ১৫ই মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৫০ জনের, আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৪ জন।

    এই সময় পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৪০ হাজার ৪৯১ এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৫,৩১৩ জন।

    গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে যারা মারা গেছে তাদের চারজনই ঢাকায় মারা গেছে।

  3. যুক্তরাষ্ট্রকে ১৪ দফার শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান

    যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পালটা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল।

    শান্তি প্রস্তাবনা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শীঘ্রই ইরানের প্রস্তাব বিবেচনা করবেন। যদিও তিনি মনে করছেন যে সব প্রস্তাবনা দেওয়া হয়েছে সেগুলো গ্রহণযোগ্য না।

    ইরান জানিয়েছে, তারা যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা পেশ করেছে। এখন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে সংঘাতের পথ বেছে নেবে নাকি কূটনীতিকভাবে সমাধান করবে।

  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে