বুধবার সারাদিন যা যা হলো:
- জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০০ জনের নামে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এরপরে তারা মৌলভীবাজারের দিকে চলে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
- মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এনসিপি।
- এই কর্মসূচি ঘোষণার পর একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও ছাত্রদল। পরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
- এই কর্মসূচিতে অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির শীর্ষ নেতারা হবিগঞ্জের পথে রওনা হলে মৌলভীবাজার ও হবিগঞ্জের অন্তত চার জায়গায় পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ করেছে দলটি।
- আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি।
- চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার ভোরে যশোর পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়ক থেকে তাদেরকে আটক করে।
- স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া ও সদ্য নিয়োগকৃত নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
- মৃত্যুর দেড় বছর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে কয়লা কেলেঙ্কারি মামলা থেকে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার তার বিরুদ্ধে চলা কয়লা কেলেঙ্কারি মামলার সমাপ্তি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
- ভারতের বন্যা বিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ‘ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফর্মেশনম্যানেজমেন্ট সিস্টেমে’র তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় শিবসাগরে সাতজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৭৫ জনে গিয়ে দাঁড়িয়েছে।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।