সোমবার সারা দিন যা যা ঘটেছে:
- বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে বলে মন্তব্য করেছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকির। তার এমন বক্তব্যের নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
- 'ক্রসফায়ার' নিয়ে আইজিপি'র বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর। সেখানে দাবি করা হয়েছে যে, আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে মি. ফকির 'ক্রসফায়ার' শব্দটি উল্লেখ করেছেন।
- ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা সোমবার তেহরানে একটি যৌথ বৈঠকে বসেছেন। সৌদি আরব জানিয়েছে, এই বৈঠকের লক্ষ্য- মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং যুদ্ধ অবসানে একটি চুক্তির পথ প্রশস্ত করা।
- ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনার জেরে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া ফেরদৌসী আহমেদ মিষ্টির জায়গায় নতুন এমপি হতে যাচ্ছেন আরেক বিএনপি নেত্রী এলিজা জামান।
- বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে সোমবার দুপুরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে রাত থেকেই উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে 'গোপন বৈঠক' করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে এমন অভিযোগকে 'অসত্য ও আজগুবি' বলে উড়িয়ে দিয়েছেন জামায়াত নেতা মি. পরওয়ার।
- বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
- সার্বিয়ার নির্বাচনে দেশটির দীর্ঘদিনের শাসক আলেকজান্ডার ভুচিচকে পরাজিত করেছে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’।
- ব্রাজিলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজিত হওয়ার পর ফলাফল প্রত্যাখ্যান করেছেন দেশটির ডানপন্থি নেতা ফ্লাভিও বোলসোনারো। তিনি বামপন্থি প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজিত হন। এ নিয়ে মি. লুলা চতুর্থবারের মতো ব্রাজিলের ক্ষমতায় বসতে যাচ্ছেন।
- সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় এবারও জামিন পেলেন না জামায়াত সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। ফলে আপাতত কারাগারেই থাকতে হবে থাকে।
- কলকাতার সরশুনা এলাকায় এক তরুণ ও তার বাবাকে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ঘোরানোর অভিযোগে এক কিশোরীর বাবা, মা ও মামাকে গ্রেফতার করেছে পুলিশ।
- ভারতের লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কথিত আপত্তিকর মন্তব্য-সংক্রান্ত মানহানির মামলায় খালাস দিয়েছে।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।