আজ শুক্রবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় এখন থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
- রাষ্ট্রপতির পদত্যাগে প্রতিক্রিয়ায় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন,"স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল।"
- সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
- ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করার পর 'ককরোচ জনতা পার্টির' নেতারা জানিয়েছেন, তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসবেন না।
- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) তার ছাত্রছাত্রী এবং শিক্ষাবিদদের দিল্লির যন্তর মন্তর বা তার আশেপাশে আয়োজিত যেকোনো সমাবেশে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছে। এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের একই কথা জানিয়েছিল।
- জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাজারে প্রবেশের ক্ষেত্রে ১০ শতাংশ হারে শুল্ক বসবে বাংলাদেশি পণ্যে।
- নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে শুক্রবার কলকাতায় মিছিল করল 'ককরোচ জনতা পার্টি' বা সিজেপি। দিন কয়েক আগে এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করলেও পুলিশের অনুমতি মেলেনি। তাই বামেদের পূর্বঘোষিত মিছিলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর জানতে মূলপাতায় ভিজিট করুন।