বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায় "আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন," হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়াই এই মামলা দায়ের করেছিল।
- জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে এই রায় "আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত।" তবে এখন পর্যন্ত মিয়ানমারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
- বাংলাদেশে আশ্রয়ে যে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, তাদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় ‘অত্যন্ত ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এই রায়ের ফলে এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ।
- মিয়ানমারের বিরুদ্ধে রায়ের পর যুক্তরাজ্য সরকার দেশটি থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশে বা ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
- রোহিঙ্গাদের ওপর জেনোসাইডের দায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হওয়ায় দেশটির সামরিক বাহিনীর ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনীতিকরা।
- আন্তর্জাতিক বিচার আদালতে এর আগে কোনো রাষ্ট্রকে জেনোসাইডের জন্য দায়ী হিসেবে সাব্যস্ত করা হয়নি।
- উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড চালিয়েছে বলে রায় দিয়ে হেগের আন্তর্জাতিক বিচার আদালত(আইসিজে) বলেছে, মিয়ানমার মরদেহ পুড়িয়ে ফেলে বা অন্য কোনো উপায়ে তা সরিয়ে দিয়ে “ব্যাপক আকারে প্রমাণ ধ্বংস করার” কাজে লিপ্ত ছিল।
- চীনের শেনঝেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায় ৯০ মিনিট বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরাশক্তিগুলোর এই তিন নেতার বৈঠকের পর যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া “শান্তি বিষয়ক একটি যৌথ ঘোষণা” প্রকাশ করেছে।
- ময়মনসিংহের চার উপজেলায় সাবেক দুইজন সংসদ সদস্যের বাসভবন, ইউনিয়ন পরিষদ কার্যালয়, পার্কিং করা বাস এবং ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া দুপুরে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
- বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া এলাকায় শ্রমিকদের সাথে পুলিশ ও আনসার সদস্যদের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
- নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অব্যাহত কর্মসূচির সময় আজ মুকসুদপুর থানায় হামলা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজও কার্যত অচল হয়ে রয়েছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ ও মাদারীপুর অংশে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলবিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতে গত রাতে আগুন দেয়ার ঘটনা হয়েছে।
- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। এছাড়া ঢাকার উত্তরার একটি বাসা থেকে অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়েছে।
বিবিসি বাংলার লাইভপাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূলপাতায়...